শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

খেলাঘরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষির্কী উদযাপন আনন্দময় খেলাঘর আসরের

নিউজ রুম / ২৯১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি:
“লাল সবুজের বাংলাদেশে শিশু জীবন উঠুক হেসেখেলে”। তাইতো নৃত্য, গান, আবৃত্তি আর আড্ডায় মেতেছে খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের কচিকাচা শিশুরা। জেলা খেলাঘর আসরের আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে ৫ মে খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের উদ্যোগে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দক্ষিণ খুরুশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খুরুশকুল আনন্দময় খেলাঘর আসরের সভাপতি পরিতোষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের ভারপ্রাপ্ত সভাপতি সুবিমল পাল পান্না। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা খেলাঘর আসরের সাধারণ এম. জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাংবাদিক দীপক শর্মা দিপু, অনলাইনে বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধ্রুব সেন দে, ঝিনুকমালা খেলাঘর আসরের সভাপতি ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন, খুরুশকূল আনন্দময় খেলাঘর আসরের সহ-সভাপতি জুবাইর আহমদ, পিকলুময় পাল প্রমুখ।
আনন্দময় খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অসীম কুমার দত্তের সঞ্চালনায় জেলা খেলাঘর আসরের অন্যান্য কর্মকর্তারা, আনন্দময় খেলাঘর আসরের কর্মকর্তা সহ ছাত্র-ছাত্রী, অভিভাবক মণ্ডলী ও খেলাঘর প্রিয় বন্ধুরা। অনুষ্ঠানকে প্রানবন্ত করায় আনন্দময় খেলাঘর আসর এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দরা।


আরো বিভিন্ন বিভাগের খবর