শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের মধ্যে গুলির ঘটনায় তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প-৮ ডব্লিউ) এ ঘটনা ঘটে।
আহতদের হলেন, করিম উল্লাহ (৫৫), ওমর ফারুক (৭), মো. সেফায়দ (৫) ও মো জসিম (৬)। তারা উখিয়া ক্যাম্প-৮ ডব্লিউ-এর বাসিন্দা।
ক্যাম্পের রোহিঙ্গারা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পথচারী তিন শিশুসহ চারজন রোহিঙ্গা আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ‘ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ চারজন আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর