শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এ-১১ ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত কবির আহমদ (৩৫) উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লকের আবুল হোসেনের ছেলে। এসময় গুলিবিদ্ধ হন নিহত কবিরের বন্ধু উখিয়ার লম্বাশিয়া ২-ইস্ট সি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ আমিনের ছেলে মোহাম্মদ রফিক (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশীদ। তিনি বলেন, কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় রেহিম্গাদের বরাতদিয়ে ছৈয়দ হারুনুর রশীদ বলেন, বৃহস্পতিবার রাতে ১০-১২ জন দুষ্কৃতকারি কবির আহমদকে হাত পিছমোড়া করে বেঁধে কয়েকটি গুলি ছুড়ে। এসময় কবির আহমদের সঙ্গে থাকা বন্ধু মোহাম্মদ রফিকও গুলিবিদ্ধ হয়।
গোলাগুলির খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারিরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গাকে উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কবির আহমদকে মৃত ঘোষণা করেন। ”
এপিবিএনের অধিনায়ক বলেন, ” রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। #
মাইনউদ্দিন শাহেদ, কক্সবাজার


আরো বিভিন্ন বিভাগের খবর