শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন আসবে সেপ্টেম্বরে : রেলমন্ত্র

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

রুমি শংকর :
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামি সেপ্টেম্বরে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছবে ট্রেন। এর জন্য দ্রুতগতিতে এগিয়ে চলছে সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প দোহাজারি-কক্সবাজার রেললাইনের কাজ। এরই মধ্যে এ প্রকল্পের ৮৪ শতাংশ কাজ শেষ হয়েছে।
মঙ্গলবার সকালে কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রেলমন্ত্রী এমন কথা বলেন। তিনি প্রথমে আইকনিক স্টেশন, এরপর রামু স্টেশনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর চকরিয়ার ডুলহাজার রেল লাইন কাজ পরিদর্শনে যান।
এসময় রেলমন্ত্রী আরও বলেন, কক্সবাজারের ঝিংলজা ইউনিয়নের চান্দেরপাড়াস্থ নির্মাণাধীন ঝিনুক আকৃতির আইকনিক রেলস্টেশনটি অনন্য স্থাপত্যশৈলী ও দৃশ্য নন্দন। যার নিমার্ণ কাজ শেষ পর্যায়ে। এটি কেবল মাত্র কক্সবাজারে গর্ব না; এটি বাংলাদেশের গর্বও বটে।
এসময় দোজাহারি-কক্সবাজার রেলপ্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, করোনা মহামারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই রেলপথ নির্মাণে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব হয়েছে। বিদেশ থেকে যেসব উপকরণ আনতে হয়েছে তাও মজুদ রয়েছে। এখন বড় ধরণের কোন প্রাকৃতিক দূর্যোগ না আসলে সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী হবে। এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান,ঠিকাদরী প্রতিষ্টানের মালিক প্রকৌশলী আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন।
১৮ হাজার ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজারে এই রেলপথ। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০০ কিলোমিটারের এ রেলপথে পর্যটকরা দেখবেন নানা প্রাকৃতিক সৌন্দর্য ।


আরো বিভিন্ন বিভাগের খবর