শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

দেশের যে কোন দুর্যোগে বিজিবির সদস্যরা মানুষের পাশে থাকবেন-বিজিবি মহাপরিচালক

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের যে কোন দুর্যোগ বিজিবির সদস্যরা মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।
মঙ্গলবার সকালে কক্সবাজারে ঘূর্ণিঝড় মোখায় বিধ্বস্ত সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেন, কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণার পর থেকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় বিজিবির সদস্যরা মাইকিং করে প্রচারণার পাশাপাশি বাড়ী বাড়ী গিয়ে আগাম বার্তা পৌঁছে দিয়েছেন। এছাড়া দূর্যোগ কবলিত এলাকার মানুষদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে তারা (বিজিবির সদস্য) প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে।
পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী সময়েও বিজিবির সদস্যরা ত্রাণ সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বলেন বিজিবির মহাপরিচালক।
মঙ্গলবার সকাল ১০ টায় বিশেষ হেলিকপ্টার যোগে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান। এরপর তিনি বিজিবির সেন্টমার্টিন বিওপি পরিদর্শনে যান। সেখানে বিজিবির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তীতে বিজিবির সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় ধন্যবাদ জানিয়েছেন।
পরে বিজিবির মহাপরিচালক সেন্টমার্টিনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি দ্বীপের ক্ষতিগ্রস্ত ৮০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে তিনি গণমাধ্যম কর্মিদের সঙ্গেও কথা বলেন।
এসময় বিজিবির সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বিভিন্ন সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর