শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

নাটোর প্রতিনিধি
নাটোরে হেরোইন সংরক্ষন ও বহনের দায়ে রাকিবুল ইসলাম (৪২)নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত ২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রাকিবুল চাপাইনবাবগঞ্জের শুকনাপাড়া গ্রামের নুর মহম্মদের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০২১ সালের ১১ জুন সকালে গুরুদাসপুরের নাটোর-ঢাকা মহাসড়কের কাছিকাটা টোল প্লাজা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোষ্ট বসায় পুলিশের একটি টিম। এ সময় রাজশাহী থেকে ঢাকা গামী হানিফ এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাসে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে বাসের যাত্রী রাকিবুল ইসলামের গতিবিধি সন্দেহজনক হলে তার দেহ তল্লাশী করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৪ গ্রাম হেরোইন উদ্ধার সহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক রাকিবুলের বিরুদ্ধে প্রমানীত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর