শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

কক্সবাজারে ডিসি সাহেবের বলী খেলায় নুর মোহাম্মদ ও বাঘা শরীফ যৌথ চ্যাম্পিয়ন

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক বিডি :
কক্সবাজারের ঐতিহাসিক ডিসি সাহেবের বলী খেলার ৬৮ তম আসরে কুমিল্লার বাঘা শরীফ ও উখিয়ার নুর মোহাম্মদ বলী চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ বলী খেলায় একে অপরকে পরাজিত করতে না পারায় তাদের যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে আয়োজক কমিটি।
নুর মোহাম্মদ বলী গতবারের চ্যাম্পিয়ান আর বাঘা বলী কক্সবাজারের মাঠের এই প্রথম প্রতিযোগী। চট্টগ্রামের জব্বারের বলী খেলার চ্যাম্পিয়ান কুমিল্লার শাহজালাল বলী মহেশখালীর কালু বলীর সঙ্গে বাছাই পর্বে হেরে যান।
কক্সবাজারের ডিসি সাহেবের বলী খেলায়
সারাদেশ থেকে তিন শতাধিক বলী অংশগ্রহন করেন।
ফাইনালে দ্বিতীয় পুরস্কারের খেলাও যৌথ চ্যাম্পিয়ানে শেষ হয়। এখানে দুই প্রতিযোগী হলেন, চকরিয়া ডুলাহাজারার রমিজ বলী ও মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী।
তৃতীয় পুরস্কারের খেলায় মহেশখালীর কবির বলী চ্যাম্পিয়ান হন, রানার্স আপ হন একই উপজেলার লালু বলী।
কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, এনডিসি।
তিনি বলেন, ‘বলী খেলা গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেছে। এই খেলা দেখতে দূর দূরান্ত থেকে লোকজনের আগমন সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি করেছে। দেশের প্রতিটি ক্রীড়াকে এগিয়ে নিতে সরকার আন্তরিক। খেলাধুলায় আমাদের দেশ অনেক এগিয়ে যাচ্ছে। বিশেষ করে গ্রাম বাংলার এই বলীখেলা আমাদের টিকিয়ে রাখতে হবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, জেলা আওয়ামীলী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, আবদুল খালেক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুজিবুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অতিথিরা বলী খেলার চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।


আরো বিভিন্ন বিভাগের খবর