শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

ইয়াবাসহ সস্ত্রীক এপিবিএন কর্মকর্তা আটক

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৬ এপিবিএন) এক কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের কলাতলী গ্রিন লাইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর মণ্ডলবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম (৪৭) ও তার স্ত্রী মলিনা পাশা (৪৩)।
জানা যায়, রেজাউল টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন ক্যাম্পে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত। তবে এ ব্যাপারে ১৬ এপিবিএন পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) হাসান বারী নুরের মোবাইলে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
জানতে চাইলে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্তু মণি চাকমা জানান, আটক রেজাউলের পরিবার কক্সবাজার বেড়াতে এসেছিলেন। ফিরে যাওয়ার সময় কিছু ইয়াবা কৌশলে মজুদ রাখেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা কলাতলী ডলফিন মোড়ের গ্রিন লাইন কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান টেকনাফ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক।


আরো বিভিন্ন বিভাগের খবর