শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে ৩০ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ

নিউজ রুম / ১৩৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

নুরুল আলম :
কক্সবাজারের খুরুশকুলে দেশের প্রথম এবং বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড তৌফিক ই ইলাহি চৌধুরী। পরিদর্শন কালে উপদেষ্টা গণমাধ্যমে দেয়া বক্তব্যে বলেন দেশের বিদ্যুতের চাহিদার যোগান দিতে সরকার বেসরকারি খাতে আরো নতুন করে বায়ু বিদ্যুৎ প্রকল্প গ্রহণে সুযোগ দিচ্ছে। কক্সবাজারের খুরুস্কুলের এই প্রকল্প এ বছরের শেষের দিকে পুর্নাঙ্গ ভাবে চালু করা সম্ভব হবে। তিনি জানান আগামী দু-এক দিনের মধ্যে জাতীয় গ্রীডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষা মুলক ভাবে চালু করা হবে।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের খুরুস্কুলে দেশের প্রথম এবং বৃহৎ বেসরকারি খাতে নির্মিত বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন কালে প্রকল্পের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হোন।
কক্সবাজার সদরের খুরুশকুলে স্থাপিত ৬০ মেগাওয়াটের বায়ু বিদ্যুৎ প্রকল্প গতবছর মার্চে এই প্রকল্পের কাজ শুরু হয়। এবছরের শেষের দিকে বায়ু বিদ্যুৎ প্রকল্পটি পুর্নাঙ্গ উৎপাদনে আসার কথা রয়েছে।
বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড দেশের প্রথম ও বৃহত্তম বায়ু শক্তি প্রকল্প স্থাপন করছে।
ইউএস ডিকে গ্রীন এনার্জি বিডি লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম খান জানিয়েছেন বাতাস থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য মোট ২৩ টি টারবাইন স্থাপন করা হবে, যার প্রতিটি টারবাইন ৩-মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। ইতোমধ্যে ১০ টি টারবাইন স্থাপন করা হয়েছে। ব্যাক আপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে দুটি টারবাইন বসানো হবে।
তিনি জানান প্রকল্পটিতে ১২০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব জমা দেয়া হয়েছে , যার জন্য আরও ২০ টি টারবাইনের প্রয়োজন হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর