শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

১ কেজি ক্রিস্টালমেথ জব্দ করেছে কোস্টগার্ড

নিউজ রুম / ১২৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে কারেন্ট জালভর্তি বস্তা থেকে ১০০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দদিকে রাত কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন জালিয়াপাড়া ঝাউবন হতে একটি বস্তা কাঁধে এক ব্যক্তিকে বেড়িবাঁধে উঠতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লোকটি বেড়িবাঁধ এর পাশে বস্তাটি ফেলে দৌঁড়ে ঝাউবনের দিকে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তাভর্তি কারেন্ট জালের মধ্যে লুকায়িত অবস্থায় ১০০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।

তিনি আরও বলেন, ‘জব্দকৃত ক্রিস্টালমেথ (আইস) পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।’


আরো বিভিন্ন বিভাগের খবর