বিডি প্রতিবেদক :
কক্সবাজারে বন কর্মকর্তাদের স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে বন রক্ষায় বিশেষ তিন দিনের ট্রেনিং শুরু হয়েছে। রবিবার ট্রেনিং অন কমিউনিটি অপারেশনস ম্যানুয়েল প্রোগ্রামের তিন দিনের এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ,চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাশ।
উদ্বোধন
২৮ মে ( রবিবার) সকালে বনবিভাগের হল রুমে কক্সবাজার উত্তর বনবিভাগ কর্তৃক আয়োজিত
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার।
কক্সবাজার উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক ডঃ প্রান্তোষ চন্দ্র রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম,নেকমের উপ – প্রকল্প পরিচালক ডঃ শফিকুর রহমান।
এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত রেঞ্জ ও বিট কর্মকর্তা মাঠ পর্যায়ে সুফল প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সুফল প্রকল্পের আওতা ও পরিধি সম্পর্কে অবগত হয়ে সামাজিক বনায়ন যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন করে বননির্ভরশীল জনগোষ্ঠীর মাঝে দারিদ্র্য বিমোচনে অতুলনীয় ভূমিকা রাখবে।
বক্তারা আরো বলেন, মূলত প্রান্তিক বন নির্ভরশীল জনগোষ্ঠীকে সুফল প্রকল্পের আওতায় এনে আত্মনির্ভরশীল করার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সুফল প্রকল্প প্রত্যক্ষ সহযোগিতা করছে। এর ফলে বন উজাড় এবং বনভূমি ধ্বংস না করে উপকারভোগীরা আর্থিক সচ্ছলতার পাশাপাশি বন ও বনভূমি রক্ষায় কাজ করবে ।
বনবিভাগের তথ্য মতে, বর্তমানে কক্সবাজার উত্তর ও দক্ষিণ বনবিভাগে সুফল প্রকল্পের উপকারভেগী রয়েছে ৮৫৩০ জন। বননির্ভরশীল জনগোষ্ঠীর মাঝে দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে সুফল প্রকল্পের আওতায় প্রতিজনকে ৪২ হাজার টাকা করে ৩৫ কোটি টাকা মতো উপকারভোগীদের দেওয়া হচ্ছে। এরমধ্যে প্রায় ৭০% টাকা উপকারভোরগীদের মাঝে প্রদান করা হয়েছে।
এছাড়া গ্রাম সংরক্ষণ দল ১২৬ কমিটি কে সামষ্টিক উন্নয়নের অংশ হিসেবে প্রতি কমিটিকে ৪ লক্ষ ২০ হাজার টাকা করে প্রায় ৫ কোটি টাকা প্রদান করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধনীতে কক্সবাজার উত্তর বনবিভাগের বন্য প্রাণী ও জীববৈচিত্র্য কর্মকর্তা ইসমত আরা নুর, মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা, মোঃ রিয়াজ রহমান,
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের স্পেশাল টিমের ওসি সমীর রঞ্জন সাহা, বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ সরওয়ার জাহান, জোয়ারিয়ানালা রেঞ্জ কর্মকর্তা কেএম কবির উদ্দিন, কক্সবাজার উত্তর বনবিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সহ বনবিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২৮ মে থেকে ৩০ মে পর্যন্ত কক্সবাজার উত্তর বনবিভাগের বিভিন্ন রেঞ্জ ও বিট কর্মকর্তাবৃন্দ সুফল প্রকল্পের আওতায় উক্ত প্রশিক্ষণ গ্রহণ করবেন।