শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্তদের মাঝে চকরিয়া পৌরসভা জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ৩টি বসতবাড়ি পুড়ে ছাঁই।এতে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২ জুন) সকাল সাড়ে ১১টার সময় পৌরসভার ৯নং ওয়ার্ডের ভাঙ্গামূখ এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, জুমাবার সকাল সাড়ে ১১টার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট একটি বাড়ীতে আগুন ধরে।এসময় বাড়ীটি বাহিরে দরজায় তালাবদ্ধ থাকায় লাগোয়া তাদের যৌথ পরিবারের আরো ২টি বাড়ী আগুনে পুড়ে ছাঁই।খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে অন্তত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
পুড়ে যাওয়া বাড়ীর মালিকেরা হলেন,পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা বশির ড্রাইভারের বড়ভাই নুরুল কবির ও তার ২ছেলে বলে জানা গেছে।
তাৎক্ষনিকভাবে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া পৌরসভার সম্মানিত আমির আরিফুল কবির। এই সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।আরিফুল কবির বলেন,এই কঠিন মুহূর্তে আমাদেরকে সবর ও ধৈর্য ধারণ করতে হবে, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। এই অগ্নিকান্ডে পরিবারের জন্য ব্যাপক ক্ষতি হয়ে গেল আমাদের সকলের উচিত তাদের পাশে দাঁড়ানো। বর্তমানে এসব পরিবার খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।


আরো বিভিন্ন বিভাগের খবর