শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

স্কুল ছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি

নিউজ রুম / ১১৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মোহাম্মদ হোছাইন সূর্য নামের এক স্কুলছাত্রকে দূর্বৃত্তরা অপহরণ করেছেন বলে অভিযোগ স্বজনরা।
স্বজনদের অভিযোগ, অপহরণকারিরা মোবাইল ফোনে ওই স্কুলছাত্রকে ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, রোববার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটেছে।
অপহৃত মোহাম্মদ হোছাইন সূর্য (৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে টেকনাফের লেদা এলাকার সোলতান আহমেদের ছেলে।
অপহৃত স্কুলছাত্রের বাবা সোলতান আহমেদ বলেন, রোববার সকালে বাড়ী থেকে অন্য সহপাঠিদের সঙ্গে স্কুলে যায় মোহাম্মদ হোছাইন। দুপুরে স্কুল ছুটির পর অন্য সহপাঠিরা বাড়ী ফিরলেও সে ফিরেনি। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
“ রাতে নিখোঁজ মোহাম্মদ হোছাইন সূর্যকে সন্ধানের এক পর্যায়ে অজ্ঞাত দূর্বৃত্তরা মোবাইল ফোনে আমাকে জানায় অপহরণ করা হয়েছে। তাকে ছেড়ে দিতে দূর্বৃত্তরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় মুক্তিপণ না দিলে আমার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। “
পরে এ বিষয়টি পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে বলে জানান ভূক্তভোগী বাবা।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, রোববার রাতে ভূক্তভোগী স্কুলছাত্রের বাবা তার ছেলে নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে অপহৃতকে ছেড়ে দিতে মুক্তিপণ দাবির ব্যাপারে স্বজনদের কাছ থেকে এখন (বিকাল ৩ টা) পর্যন্ত কোন ধরণের অভিযোগ পাননি বলে জানান কিনি।
টেকনাফে গেল আট মাসে টেকনাফে ৭০ জন ব্যক্তি অপহরণের ঘটনা ঘটে। যেখানে গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল, তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান অপহরণ হন। গত ২৪ মে টেকনাফ পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে গলিত মরদেহ ৩ টি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখন পুলিশের রিমান্ডে রয়েছে।
এর মধ্যে গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ জনকে অপহরণ করা হয়। গত শনিবার রাতে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। অপর ৪ জনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছে অপহরণকারিরা।


আরো বিভিন্ন বিভাগের খবর