শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মিয়ানমারে ফিরতে রাজি ২৩ রোহিঙ্গার খাদ্য সহায়তা বন্ধ করলো ইউএনএইচসিআর

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

রহমান তারেক :
বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চলমান আলোচনায় প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেয়া ৪ পরিবারের ২৩ রোহিঙ্গাকে খাদ্য সহায়তা প্রদান বন্ধ করেছে জাতিসংঘের শরাণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সোমবার (৫ জুন) সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান।

তিনি বলেন, ‘পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছে এই ৪ টি পরিবার। চার পরিবারে রয়েছে ২৩ সদস্য। সোমবার সকালে থেকে তাদের খাদ্য দেওয়া বন্ধ করা হয়েছে। কিন্তু কি কারণে বন্ধ করেছে তা ইউএনএইচসিআর এর পক্ষ থেকে জানানো হয়নি। তাদের সাথে আলোচনা হচ্ছে। তবে এসব রোহিঙ্গাদের বিকল্প ব্যবস্থায় খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।’

দায়িত্বশীল সংস্থার তথ্য বলছে, প্রত্যাবাসনে স্বেচ্ছায় সম্মতি দেয়া চার পরিবারের রোহিঙ্গারা বর্তমানে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে অবস্থান করছেন। এর মধ্যে আমির হোসেনের পরিবারের ৫ জন, মোহাম্মদ হাসানের পরিবারের ৭ জন, হোসন জোহারের পরিবারের ৫ জন, মোহাম্মদ হাসানের পরিবারের ৬ সদস্য রয়েছে।

এব্যাপারে ইউএনএইচসিআর এর কক্সবাজার অফিসের উপ-প্রধান ইখতিয়ার উদ্দিন বায়েজিদ জানান, ৪ পরিবারের খাদ্য সহায়তা বন্ধ করার বিষয়টি সত্য। তবে কেন বন্ধ করা হয়েছে তা উর্ধ্বতন কর্মকর্তারা জানবেন। এব্যাপারে মঙ্গলবার উর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের সাথে আলাপ করবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর