শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

বন্যহাতির আক্রমণে এক ব্যক্তি নিহত

নিউজ রুম / ১০৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া রাজারখোলা এলাকায় বন্যহাতির আক্রমণে গোলাম কাদের (৭৫) প্রকাশ জঙ্গলী রাজা! নামের এক ব্যক্তি মারা গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় রাজারখোলী পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদিঘী এলাকার পুতুন আলীর ছেলে। গোলাম কাদের গত ২০ বছর ধরে শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া রাজারখোলা এলাকার বাসিন্দা। শিলখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদু ছমদ জানান; গোলাম কাদের এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজারখোলা মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ী ফেরার পথে বন্যহাতির আক্রমনের শিকার হন। বন্যহাতির আক্রমণে তিনি ঘটনাস্থলেই মারা যান। প্রশাসনের সাথে কথা বলে লাশ দাফনের উদ্যোগ নেওয়া হবে।
কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার জানান, ঘটনা শুনেছি। হাতির হাতে মারা গেলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর