শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার আগেই অবৈধ দখলদাররা নালার জায়গা ছেড়ে দেবেন-নবনির্বাচিত মেয়র

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেছেন, আমি দায়িত্ব নেওয়ার আগেই অবৈধ দখলদাররা তাদের দখলে রাখা পৌরসভার সম্পত্তি দখলমুক্ত করবেন। নালার উপর স্থাপনা করে যারা পৌরসভার নালা দখল করে আছেন তারা যেন দ্রুত সময় এই দখল ছেড়ে দেন।
অবৈধ দখলদারদের হুঁশিয়ারী দিয়ে বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই আমি অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করব। এটা আমার পুরনো কাজ। আর যারা দখল ছেড়ে দেবেন তাদেরকে আমি দায়িত্ব নেওয়ার পর পৌরসভায় সম্মানিত করব।
মঙ্গলবার রাতে কক্সবাজার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
কক্সবাজার প্রেসক্লাব এবং সিবিইউজে সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এবং সিবিউইউজে সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বদিউল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত।
এসময় সিনিয়র সাংবাদিক ছাড়াও কক্সবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী পৌরসভায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর