শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

মহেশখালীতে হজ্ব যাত্রীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :

মহেশখালী থেকে চলতি ২০২৩ সালের হজ্ব যাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গতকাল ১৭ জুন উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এই সংবর্ধনার আয়োজন করে।
মহেশখালী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোঃ মাহফুজ উল্লাহ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকসুদ আলম, প্রভাষক সরওয়ার কামাল মঞ্জু, মহেশখালী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমদ কবির, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব স আ ম এনায়েত উল্লাহ বাবুল, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ, সুপার মাওঃ জালাল উদ্দিন সুপার মাওঃ সিদ্দিক আজাদ, কালারমার ছড়া মুঈনুল ইসলাম আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও, মুবিনুল হক,কক্সবাজার ট্রাভেলস এসোসিয়েশন সভাপতি আজিজুল হক, মুফতি সাইফুল্লাহ রাশেদ, ঠিকাদার এস এম বেলাল, সাংবাদিক এস এম রুবেল প্রমুখ।
সংবর্ধনা সভায় মহেশখালী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এজেন্সির মহেশখালী শাখার ১৫ জন হজ্ব যাত্রীকে সংবর্ধনা সহ হজের প্রয়োজনীয় ২০ প্রকারের মালামাল সহ ট্রলিব্যাগ হাদিয়া হিসেবে উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল বশর পারভেজ ও দৈনিক আজাদী ও আমাদের সময়ের মহেশখালী প্রতিনিধি, মহেশখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জেএইচএম ইউনুচ, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সবখবর সম্পাদক মাহবুব রোকন, প্রথম আলোর মহেশখালী প্রতিনিধি রুহুল বয়ান ও গণমাধ্যমকর্মী সাইফুল আফ্রিদিকে সম্মাননা ক্রেস প্রদান করেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ও মহেশখালী ট্যুরস্ এন্ড ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল।


আরো বিভিন্ন বিভাগের খবর