শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

বিদ্যুৎ স্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর সি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত মোহাম্মদ হারেস (২২) উখিয়া উপজেলার ওই ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে। সে ব্যাটারি চালিত ইজিবাইকের (টমটম) চালক।
স্বজনদের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার বিকালে উখিয়া উপজেলার কুতুপালং বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় একটি গ্যারেজে ইজিবাইকের ব্যাটারিতে চার্জ দিতে যায়। এসময় অসতর্কতা বশতঃ ব্যাটারিতে সংযুক্ত বৈদ্যুতিক তারে তার হাত স্পর্শ হয়। এতে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হলে স্থানীয়রা দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এলাকাস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর