শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

প্রতিবন্ধী ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

রুমি শংকর :
কক্সবাজার সদর উপজেলা ৩য় শ্রেণিতে পড়ুয়া প্রতিবন্ধী ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি আমান উল্লাহকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
শনিবার (১৭ জুন) দুপুর ১২ টায় কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে এ আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহাকরী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃত আমান উল্লাহ মহেশখালী উপজেলার কালাগাজী পাড়া এলাকার লাল মোহাম্মদ এর ছেলে।
সহাকরী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, গেল ৭ জুন কক্সবাজার সদর থানার মুহুরীপাড়ায় শারীরিক প্রতিবন্ধী এক ছাত্রীকে দোকান থেকে সিগারেট কিনে এনে দেয়ার কথা বলে মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় আমান উল্লাহর বিরুদ্ধে মামলা করা ভুক্তভোগী পরিবার।
ঘটনার পর থেকে ধর্ষক আমান উল্লাহ গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে চলে যায়। পরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে শনিবার (১৭ জুন) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমান উল্লাহ ভিকটিমকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে। তার নামে মহেশখালী থানায় পুলিশ হত্যা মামলাসহ দুইটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও তিনি মহেশখালীতে বিভিন্ন ডাকাত বাহিনী ও অস্ত্র ব্যবসায়ীদের সাথে সংযুক্ত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর