শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

কক্সবাজার পৌরসভায় বসবাসকারি রোহিঙ্গারা দ্রুত ক্যাম্পে চলে যান : নবনির্বাচিত মেয়র মাহাবুব

নিউজ রুম / ১২৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেছেন, কক্সবাজার পর্যটন শহর। এ শহর নিরাপদ, নির্ভয় থাকবে ভ্রমণকারি পর্যটক সহ সাধারণ মানুষ। পৌরসভায় যে সব রোহিঙ্গা নানাভাবে বসবাস করেন তারা দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পে ফিরে যান। আমি দায়িত্ব গ্রহণের পর পৌর এলাকা জুড়ে রোহিঙ্গা বিতাড়নে অভিযান চালানো হবে।
রবিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক শুভেচ্ছা ও অভিননন্দন প্রদান অনুষ্ঠানে মাহাবুবুর রহমান এসব কথা বলেন।
কক্সবাজারস্থ মহেশখালী শাপলাপুর সমিতি আয়োজিত অনুষ্ঠানে মেয়র মাহাবুবুর রহমান পৌর এলাকার কোন ভাড়া বাসা, ইজিবাইক, রিকশা মালিকদের রোহিঙ্গাদের ভাড়া না দেয়ার অনুরোধ জানান। তিনি বলেন, কক্সবাজারে ছিনতাই, চুরি সহ নানা অপরাধে রোহিঙ্গারা জড়িত রয়েছেন। এসব রোহিঙ্গাদের পৌর এলাকা ত্যাগ করতে হবে।
একই সময় তিনি আবারও অবৈধ নালা দখলদার, অবৈধ পাকিং স্টেশন পরিচালনাকারিদের সর্তক করে নিজ দায়িত্বে সরে যাওয়ার আহবান জানান। স্মার্ট, আধুনিক ও পরিচ্ছন্ন পৌর শহর উপহারের প্রতিশ্রæতি দেন।
কক্সবাজারস্থ শাপলাপুর সমিতির আহবায়ক নুরুল হুদা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন, শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন সিকদার, এডভোকেট সোহেল রানা। কোরআন তেলোয়াত করেন মাওলানা শহিদুল্লাহ।
এরপর মেয়র মাহাবুবুর রহমান মুক্তিযোদ্ধা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। সকালে কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর