শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের গুলিতে রোহিঙ্গা কমিউনিটি নেতা ( মাঝি ) নিহত

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারকে’ কেন্দ্র করে দুষ্কৃতিকারিদের গুলিতে রোহিঙ্গা কমিউনিটি নেতা ( মাঝি ) নিহত।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৯ টায় উখিয়া উপজেলার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৯-ডি ব্লকে এ ঘটনা ঘটেছে।
নিহত নুর হোসেন ওরফে ভুট্টো (৪২) ওই রোহিঙ্গা আশ্রয় শিবিরের আব্দু শুক্কুরের ছেলে। তিনি ওই আশ্রয় শিবিরের ৯-ডি ব্লকের উপ-কমিউনিটি নেতা ( সাব-মাঝি ) ছিলেন।
স্থানীয়দের বরাতে সাইফুল ইসলাম বলেন, শনিবার রাতে উখিয়ার কুতুপালং ২-ইস্ট নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৯-ডি ব্লকে নিজের বসত ঘরের সামনে স্থানীয়দের সাথে আড্ডা দিচ্ছিলেন। এক পর্যায়ে ১০/১২ জন মুখোশধারী দূর্বৃত্ত তাকে লক্ষ্য করে উপর্যুপরি কয়েকটি গুলি ছুঁড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ নুর হোসেন ওরফে ভূট্টোকে কুতুপালং এলাকাস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক (তদন্ত) বলেন, “ প্রাথমিকভাবে রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তারপরও ঘটনার কারণ নিশ্চিত হওয়ার পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান মো. সাইফুল ইসলাম।


আরো বিভিন্ন বিভাগের খবর