শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

চকরিয়ায় আইস ও নগদ টাকা সহ ৫ জন গ্রেফতার

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়া শপিং কমপ্লেক্স এলাকা থেকে ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ/আইস উদ্ধার ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ ৫ জনকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৫।
রবিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্হ শপিং কমপ্লেক্স আন্ডার গ্রাউন্ডের মের্সাস শাহ আমানত স্টোর কাপড়ের দোকানে তল্লাশী করে মাদক উদ্ধার সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন-মোঃ মহি উদ্দিন শিবলু (৪৪) চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার ফরিদ আহাম্মদের ছেলে,২। মাসুদ রানা (৩০) খুলনা জেলার খালিশপুর উপজেলার মুজগুন্নি এলাকার ইকবাল আহম্মদের ছেলে,সাবের আহাম্মদ টুক্কু (৪০) চকরিয়া উপজেলার দিগরপানখালী এলাকার মৃত গোলাম ছোবহানের ছেলে, মামুনুর রশিদ রিপন (২৮) চকরিয়া উপজেলার মিয়াজি পাড়া এলাকার আবু সালামের ছেলে ও মোঃ রিদুয়ান (২৬) চকরিয়ার মিয়াজিপাড়ার মীর কাশেমের ছেলে।
র‌্যাব-১৫ প্রেস ব্রিফিং মতে-কক্সবাজার ক্যাম্প-১৫ এর আভিযানিক একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডস্হ শপিং কমপ্লেক্সের আন্ডার গ্রাউন্ড এর মের্সাস শাহ আমানত স্টোর কাপড়ের দোকান এর ভিতরে কতিপয় মাদক ব্যবসায়ীর বিক্রয়ের উদ্দেশ্যে ক্রিষ্টাল মেথসহ অবস্থান করছিলেন।এমতাবস্থায় ধৃত ব্যক্তিদেরকে আটক করার জন্য গিলে,তারা কৌশলে পালানোর চেষ্টা চালায়।কিন্তু র‍্যাবের বিচক্ষণতায় তারা পালাতে পারেনি।পরে উপস্হিতদের সামনে তাদেরকে চেক করা হল,এসময় ৪২০ গ্রাম ক্রিস্টাল মেথ/আইস উদ্ধার এবং মাদক বিক্রয়ের নগদ ২০হাজার ৫শত টাকা জব্দ করা হয়েছে।
গ্রেফতারের পরে ধৃত ব্যবসায়ীদের স্বীকারোক্তি দেন-তারা দীর্ঘদিন ধরে
পরস্পরের সহযোগিতায় টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ক্রিস্টাল মেথ আইস এনে জেলার বিভিন্ন স্হানে বিক্রয় করে আসছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন,র‍্যাব-১৫ এর আটক ৫জন মাদককারীর বিরুদ্ধে লিখিত এজাহার সহ তাদেরক সোমবার থানায় হস্তান্তর করেছেন।তাই একই দিনে দুপুরে আটকদের কে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর