শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

নিউজ রুম / ১২৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন কলাতলী এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি এবং ছিনতাই মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরাফাত @ বাংলা (৩৩), পিতা-শাহ আলম, স্থায়ী ঠিকানা : সাং-ফকির পাড়া, আর্দশগ্রাম খুরুশকুল, থানা-সদর, জেলা-কক্সবাজার, বর্তমান ঠিকানা : দক্ষিণ মুহুরীপাড়া, বিসিক শিল্প এলাকা, ঝিলংজা ইউনিয়ন, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের আভিযানিক দল কর্তৃক ধৃত সাজাপ্রাপ্ত আসামী আরাফাত @ বাংলা কক্সবাজারের ছিনতাই চক্রসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধী চক্রের সাথে জড়িত এবং তার নামে হত্যা, ডাকাতির প্রস্তুতি, চুরি এবং ছিনতাই মামলাসহ পাঁচটির অধিক মামলা রয়েছে বলে জানা যায়। এছাড়াও সে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বন করে ভিন্ন ভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে জানায়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত কক্সবাজার জেলার রামু থানার ১) মামলা নং ০১/৫৮ তাং ০২/০৩/২০১৮ ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন ২০০০ সংশোধনী ২০০৯, ২) সদর থানার মামলা নং ৪০/৭০৫ তাং ০৯/০৭/২০১৭ ধারা-৩৭৯, পেনাল কোড ১৮৬০, ৩) সদর থানার মামলা নং ৩৯ তাং ২২/১২/২০১৫ ধারা-৩০২/৩৪, পেনাল কোড ১৮৬০, ৪) রামু থানার মামলা নং ২৫ তাং ৩০/০১/২০১৮ ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ এবং ৫) সদর থানার মামলা নং ৯৫/৯৫ তাং ২৭/০১/২০২০, ১৮৬০ সনের পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলার সাজা পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে


আরো বিভিন্ন বিভাগের খবর