শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

অপহরণের ৫ দিন পর পাহাড় থেকে শিশু উদ্ধার, আটক ৪

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রুমি শংকর :
কক্সবাজারের টেকনাফে অপহরণের ৫ দিন পর অক্ষত অবস্থায় অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আর এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়।

বুধবার (২১ জুন) সকালে টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার পরিদর্শক মো. আব্দুল হালিম।
উদ্ধার শিশু খায়রুল আমিন (১২), টেকনাফের নাইক্ষ্যংখালী মৌলভী বাজারের বাসিন্দা মোঃ ইউনুসের ছেলে। সে মৌলভী বাজার ইসলামিক আজিয়া ফয়জুল উলুম হিফজ খানার শিক্ষার্থী।
আটকরা হল: ইজিবাইক চালক মো: আলম (২৭), আহম্মদ হোসেন (৫২), মোঃ পারভেজ (২০) ও আজিজা খাতুন (২১)। তাদের সবাই টেকনাফে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা বড়বিল এলাকার বাসিন্দা।
টেকনাফ থানার পরিদর্শক মো. আব্দুল হালিম বলেন, গত শুক্রবার টেকনাফের মৌলভীবাজারের বাসিন্দার মো: ইউনুসের ১২ বছর বয়সী শিশু খায়রুল আমিন তার বন্ধু ফরহাদের সঙ্গে দেখা করতে হ্নীলা বাজার থেকে জনৈক আলমের ইজিবাইকের উঠে। কিন্তু ইজিবাইক চালক আলম কৌশলে তার অপর সহযোগীর গাড়িতে তোলে দেয় খায়রুল আমিনকে। এরপর তাকে ইজিবাইকযোগে রঙ্গিখালী পাহাড়ের ঢালায় নিয়ে যায়। সেখানে হাত-বেঁধে পাহাড়ের উপর তুলে ভয়ভীতি দেখাতে থাকে অপহরণকারিরা। তারপর ১৭ জুন রাতে অপহরণকারিরা খায়রুল আমিনের মায়ের মোবাইলে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং নির্যাতনের শব্দ শোনান। পরে বিষয়টি পুলিশকে জানায় অপহৃতদের স্বজনরা। এরপর অপহরণকারিদের অবস্থান শনাক্ত করে স্থানীয় লোকজনকে সঙ্গে পুলিশ দফায় দফায় পাহাড়ে অভিযান শুরু করে। কিন্তু অপহরণকারিরা বার বার অবস্থান পরিবর্তন করতে থাকে।
“কিন্তু মঙ্গলবার অভিযান চালিয়ে রাতে ইজিবাইক চালক আলমকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে, বুধবার সকালে রঙ্গিখালী পাহাড়ে পুনরায় অভিযান শুরু করলে পুলিশের অবস্থান টের পেয়ে অপহরণকারি পালিয়ে যায়। একপর্যায়ে অপহৃত খায়রুল আমিনকে অক্ষত অবস্থায় করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ইজিবাইক চালক মো: আলম ছাড়াও আহম্মদ হোসেন, মোঃ পারভেজ ও আজিজা খাতুনকে আটক করা হয়েছে। আর অন্যান্য অপহরণকারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম।”


আরো বিভিন্ন বিভাগের খবর