শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ‘হাত-পা বাঁধা অবস্থায়’ এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

কল্লোল দে :
কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে ‘হাত-পা বাঁধা অবস্থায়’ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার সকাল ৭ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকে এ ঘটনা ঘটেছে।

নিহত আশিক এলাহী (২৩) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-৭ ব্লকের শহিদুল হকের ছেলে।

তবে কারা, কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত করেছে পুলিশ তা নিশ্চিত নয় বলে জানান ওসি।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, রোববার সন্ধ্যায় আশিক এলাহী ঘর থেকে বের হয়। রাতে ঘরে না ফেরায় স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিয়েও সন্ধান পাননি।

“ সোমবার সকালে উখিয়ার ময়নারঘোনা ১৮ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের এইচ-৫৯ ব্লকের পরিত্যাক্ত জায়গায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর স্থানীয়রা পুলিশকে দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে। “

ওসি বলেন, “ নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে খুন করেছে। তবে কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। “

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

ওসি জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর