শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

শনিবার পর্যন্ত বন্ধ থাকবে টেকনাফ স্থলবন্দর

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

রহমান তারেক :
ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) থেকে ১ জুলাই পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একই সঙ্গে বাংলাদেশ-মিয়ানমার দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার এসএম মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুন) থেকে ১ জুলাই পর্যন্ত বন্দরের সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু বন্দরে থাকা পণ্যসামগ্রীর উসুল আদায় করা থাকলে সেসব পণ্যসামগ্রী বিশেষ ব্যবস্থায় বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে সরবরাহের সুব্যবস্থা রাখা হয়েছে। রবিবার বন্দর দিয়ে যথারীতি পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘দেশে ডলার সংকটের কারণে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী টেকনাফ স্থলবন্দরের খোলা মাঠ ও খালি জায়গার ওপর পড়ে রয়েছে। ঝড়বৃষ্টি ও রোদে পুড়ে এসব পণ্যসামগ্রী নষ্ট হওয়ার আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। এর মধ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের জন্য বন্দর ছুটি শুরু হচ্ছে আজ।’

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি সত্ত্বেও ব্যবসায়ীদের স্বার্থের কথা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় মালামাল স্থলবন্দর থেকে সরবরাহের জন্য বিশেষ শ্রমিক মজুদ রাখা হয়েছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর