শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

রোহিঙ্গা ক্যাম্প গুলোতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

নিউজ রুম / ১৭৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
বর্ষার বৃষ্টিপাত শুরুর সাথে সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও গত বছরের তুলনায় এখন পর্যন্ত অনেক কম। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত বছর মারা গেছে ৩০ জন রোহিঙ্গা। এ বছর মারা গেছে ৩ জন।
গত বছরের জুলাই পর্যন্ত আক্রান্তদের সংখ্যা ছিল ৯৩৭৯ জন। এবছরের শুরু থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৫৪৮ জন। ডেঙ্গু প্রতিরোধে নানা সচেতনতামূলক কার্যক্রম চলছে ক্যাম্পগুলোতে।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি ক্যাম্পে প্রায় ১১ লাখ রোহিঙ্গার বসতি। এই মৌসুমে বৃষ্টিপাত শুরুর সাথে সাথে ক্যাম্পগুলোতে চোখ রাঙ্গাতে শুরু করে ডেঙ্গু। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগ ও জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী রয়েছে উখিয়ার তিন নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে। এ ক্যাম্পের বাসিন্দা মিয়ানমারের আকিয়াব থেকে আশা রোহিঙ্গা হাফেজ আব্দুর রহমান বলেন, তার পরিবারের তিন সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়ে ক্যাম্পের হাসপাতালে ভর্তি আছেন। প্রথমে তারা বুঝতে পারেননি। কিন্তু স্বাস্থ্য কর্মীদের পরামর্শে তারা হাসপাতালে ভর্তি হয়।
৪ নাম্বার ক্যাম্পের বাসিন্দা মাওলানা দলিলুর রহমান বলেন, তার মেয়ের জ্বর হওয়ার পর তিনি পানিপড়া খাওয়ান। পরে জ্বর ভালো হচ্ছে না দেখে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে তার মেয়ে ক্যাম্পের ভেতরে থাকা ফিল্ম হাসপাতলে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, রাজা পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোর পাশাপাশি স্থানীয়দের মাঝে যাতে এই ডেঙ্গু ছড়িয়ে না পড়ে সেজন্য পুরো এলাকায় নানাভাবে সচেতনতা কার্যক্রম চলছে।
কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফয়সাল জানান, গতবছর রোহিঙ্গা ক্যাম্প গুলোতে বেশি ডেঙ্গু রোগী পাওয়ার পর ঢাকা থেকে একদল গবেষক আসেন এখানে। গবেষক দলটি তিন নাম্বার ক্যাম্পে একটি বড় পরিত্যক্ত জলাশয়ে বেশ কিছু লাভা পান। এই জলাশয় থেকে মূলত তিন নাম্বার ক্যাম্পে গত বছর ও এই বছর ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বলে গবেষক দলটি জানিয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য বিষয় নিয়ে কাজ করেন শরণার্থী প্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়ক ডাক্তার আবু তোহা বলেন, উখিয়ার, ৩.৪. ১ ডাব্লিও ১৭ নাম্বার ক্যাম্পে ডেঙ্গু রোগী দেখা যাচ্ছে। তবে আমরা স্বাস্থ্যকর্মীদের দিয়ে তাদেরকে নানাভাবে সচেতন করছি।
কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার বিপাশ খিসা বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বছর ৩০ জন রোহিঙ্গা মারা যায়। এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত মারা গেছে তিনজন রোহিঙ্গা। গত বছর জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোহিঙ্গার সংখ্যা ছিল ৯৩৭৯ জন। এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ১৫৪৮ জন। সিভিল সার্জন বলেন, আমরা চেষ্টা করছি রোহিঙ্গাদের সচেতন করার জন্য।
কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ( রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফয়সাল জানান, বর্তমানে রোহিঙ্গা ক্যাম্প ৭৩ টি হেলথ পোস্ট, ৪৫টি প্রাথমিক হেলথ সেন্টার ও ৮ টি পিল্ড হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালগুলোতে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দৌজা নয়ন বলেন, গত বছর থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। ক্যাম্পের ভেতর নানা সচেতনতামূলক সভা, নানা প্রকার লিফলেট দেওয়ার পাশাপাশি বার্মিজ ভাষাসয় মাইকিং করা হয়। ক্যাম্পের সেকেন্ডারি হেল্প গুলোতে মশারি সহ আলাদা ডেঙ্গু বেড নিশ্চিত করা হয়। শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের স্বাস্থ্য বিভাগ ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি নানা সংস্থা ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে রোহিঙ্গাদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তবে বৃষ্টি বেড়ে যাওয়ার সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্প গুলোতে ডেঙ্গু আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
উল্লেখ্য ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে প্রাণ রক্ষার জন্য এদেশে প্রবেশ করে রোহিঙ্গারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী এসব রোহিঙ্গাদেরকে মানবিক কারণে উখিয়া টেকনাফের ৩৪ টি ক্যাম্পে আশ্রয় দেয়।


আরো বিভিন্ন বিভাগের খবর