শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

কলেজ ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ভাইরাল মামলার আসামি গ্রেপ্তার

নিউজ রুম / ১০৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ, চকরিয়া..
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজের ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণপূর্বক ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ঘটনায় মামলার ২ নম্বর আসামি শাহরিয়ার মো. হৃদয়কে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৪ জুলাই) ভোররাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহরিয়ার উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবনিয়া গ্রামের বাসিন্দা শওকত ওসমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই রাজীব চন্দ্র সরকার।
১৪ জুলাই ভোররাতে দায়ের করা মামলার এজাহারে জানা যায়, রিয়াজ উদ্দিন নামে যুবক ভুক্তভোগী কলেজছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। সে রাজি না হওয়ায় গত মে মাসে শাহরিয়ারের সহায়তায় ভুক্তভোগীকে তুলে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। ঘটনার পর থেকে বিচার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারকে আইনের আশ্রয় নিতে বাঁধা দেয় স্থানীয় ইউপি সদস্য রমজান আলী।

এজাহার থেকে আরও জানা যায় , এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করেছে। এতে রিয়াজ উদ্দিনকে প্রধান আসামি, শাহরিয়ারকে ২ নম্বর এবং ইউপি সদস্য রমজানকে তিন নম্বর আসামি করা হয়েছে।

প্রধান আসামি রিয়াজ ও ইউপি সদস্য রমজান পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলে জানান থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল জব্বার ।###


আরো বিভিন্ন বিভাগের খবর