শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

রুমা-থানচির ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
বান্দরবানের রুমা-থানচি উপজেলায় ভ্রমণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন। তবে রোয়াংছড়ি ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল আছে।
শুক্রবার ১৪ জুলাই বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,পর্যটকদের দুর্গম এলাকায় যাওয়ার আগে উপজেলা প্রশাসন থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত হালনাগাদ তথ্য সংগ্রহপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে।
রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলার অন্যান্য সকল উপজেলায় আগের মতো স্থানীয় ও বিদেশী পর্যটকরা এখন থেকে ভ্রমণ করতে পারবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে জঙ্গি নেটওয়ার্ক বিচ্ছিন্নকরণ এবং পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাস নির্মুলের লক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি এবং রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিভিন্ন পাহাড়ে বিশেষ অভিযান শুরু করে। এ কারণে বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে রুমা, রোয়াংছড়ি, থানচি ও আলীকদম উপজেলায় দেশি-বিদেশি পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্থানীয় প্রশাসন। পরে আলীকদমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকে।
২০২২ সালের ১৭ অক্টোবর রুমা ও থানচি উপজেলায় স্থানীয় এবং বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন।
পরে কয়েক দফায় বাড়িয়ে রোয়াংছড়ি-রুমা, থানচি ও আলীকদমেও দেওয়া হয়েছিল এ নিষেধাজ্ঞা। আলীকদম ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও ক্রমান্বয়ে রোয়াংছড়ি-রুমা ও থানচিতে নিষেধাজ্ঞা বহাল ছিল। অবশেষে রুমা ও থানচি উপজেলায় সেই নির্দেশনা প্রত্যাহার হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর