শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি

নিউজ রুম / ১২৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

বিডি ডেস্ক :
পুলিশ সুপার পদমর্যাদার ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ।
বদলি হওয়া এসপিরা হলেন- বিশেষ শাখার মো. আজিম-উল-আহসানকে ঝিনাইদহ জেলায়, পুলিশ সদরদপ্তরের মো. মনজুর রহমানকে মৌলিভীবাজার জেলায়, ট্যুরিস্ট পুলিশের সৈকত শাহীনকে বান্দরবান জেলায়, বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলামকে নাটোর জেলায় ও নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমানকে রাজশাহী জেলায় বদলি করা হয়েছে।
এছাড়া সিআইডির মুক্তাধরকে খাগড়াছড়ি জেলায়, ডিএমপির উত্তর প্রসাদ পাঠককে ঠাকুরগাঁও জেলায়, এসবির জিএম আবুল কালাম আজাদকে রাজবাড়ী জেলায়, ডিএমপির আবুল হাসনাত খানকে বাগেরহাট জেলায়, ডিএমপির মোহাম্মদ তারেক বিন রশিদকে লক্ষ্মীপুর জেলায় ও শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে জামালপুর জেলায় বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে বদলি হওয়া এসপিরা হলেন- ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে বিশেষ শাখায় (এসবি), মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াকে হাইওয়ে পুলিশে, রাজশাহীর পুলিশ সুপার এ, বি, এম, মাসুদ হোসেনকে ডিএমপিতে, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. নাইমুল হককে ট্যুরিস্ট পুলিশে, ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।
এছাড়া রাজবাড়ীর পুলিশ সুপার এম, এম শাকিলুজ্জামানকে খুলনা মেট্রোপলিটনে, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জ ডিআইজির অফিসে, বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হককে রাজশাহী মহানগরীতে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই), পিরোজপুর পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামকে বিশেষ শাখায় (এসবি), পুলিশ সদরদপ্তরের মোছা. শামিমা আক্তারকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে, ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সরকার ওমর ফারুককে রাজশাহী মহানগরীতে ও পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরীকে সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর