শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

চকরিয়ায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

নিউজ রুম / ১৯৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

মুকুল কান্তি দাশ, চকরিয়া…
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাস ধাক্কা দিলে বাসের দুজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও তিনজন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন টিপু সুলতান (২২) ও তালহা জোবায়ের সাজিদ (২১)। টিপু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাসিরাবাদ এলাকার জামাল হোসেনের ছেলে ও সাজিদ যশোর জেলার শার্শা উপজেলার সুবর্ণখালী এলাকার মো. আবু হাসানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং মাজার গেইট এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাসের দুজন যাত্রীকে মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক খোকন কান্তি রুদ্র বলেন, ‘নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’


আরো বিভিন্ন বিভাগের খবর