শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

আল্লাহ শেখ হাসিনার জন্য ফেরেশতা পাঠাবেন

নিউজ রুম / ১১৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান বলেছেন, সামনে নির্বাচন, আওয়ামী লীগ আল্লাহর রহমতে সরকার গঠন করবে,আল্লাহ অদৃশ্য শক্তি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবার প্রধানমন্ত্রী করবেন। আল্লাহ শেখ হাসিনার জন্য ফেরেশতা পাঠাবেন। এটা যদি কেউ মনে করেন না করেন ঈমান চলে যাবে। ফেরেশতা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনকে পরিণত স্থানে পৌঁছে দেবেন। জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন। এটাই সত্য এটাই বাস্তব।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দেয়া এই বক্তব্য নিয়ে দেশব্যাপী সৃষ্টি হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মুজিবুর রহমান এসব কথা বলেছেন।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
সমাবেশ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, নবনির্বাচিত পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী সহ জেলারশীর্ষ নেতা, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আরো বিভিন্ন বিভাগের খবর