শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

টেকনাফের গহীন পাহাড় থেকে আরসার সামরিক কমান্ডারসহ ৬ জন আটক

নিউজ রুম / ১৫৫ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে টেকনাফের গহীণ পাহাড়ে অভিযান চালিয়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ‘আরসা’র এক সামরিক কমান্ডারসহ ছয় সদস্যকে আটক করেছে র্যাব; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারি পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুস সালাম চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গহীন পাহাড়ে এ অভিযান চালানো হয়েছে।
আটক হাফেজ নূর মোহাম্মদ উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বাসিন্দা। সে মিয়ানমারের সশস্ত্র গোষ্টি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সামরিক কমান্ডার।
র্যাব জানিয়েছে, আটক আরসা’র সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মানবপাচার, মাদকপাচার ও আধিপত্য বিস্তারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
আব্দুস সালাম বলেন, শুক্রবার রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকার গহীন পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্টির কতিপয় সদস্যরা অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে খবরে র্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আরসা’র কমান্ডার হাফেজ নূর মোহাম্মদকে আটক করা হয়।
“ পরে হাফেজ নূর মোহাম্মদের দেওয়া তথ্য মতে আরসা’র আরও ৫ সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। “
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক জানান, রাত ১ টা পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য শনিবার সকালে র্যাবে ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর