শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু

নিউজ রুম / ১৩২ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে কক্সবাজার শহীদ দৌলত (পাবলিক লাইব্রেরি) ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
রোববার (২৩ জুলাই) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
এরপর বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ। মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।
তিনি বলেন, ‘নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার। গাছের পরিচর্যা করতে হবে।’
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার দক্ষিন বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা সরওয়ার আলম।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আনোয়ার হোসেন সরকার৷
কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ড. প্রাণতোষ চন্দ্র রায়ের সঞ্চালণায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোস, কক্সবাজার সদর রেঞ্জ অফিসার, কক্সবাজার শহর রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন, সদরসহ বিভিন্ন উপজেলার নার্সারি মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক। এছাড়া আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন।
‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষমেলা চলবে।


আরো বিভিন্ন বিভাগের খবর