শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মহিলাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ রুম / ১২০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-১৫) এর অভিযানে মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ২৯ কেজি গাঁজাও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) ভোর রাত তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ইসলামনগর এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার তাজমিয়া খোলা এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে আরাফাত হোসেন (২৮) ও কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া এলাকার মো.সেলিমের স্ত্রী মিনু আরা বেগম (৩৫)।
র‌্যাব-১৫ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা মাদক কারবার করে আসছে। ওরা চট্টগ্রাম থেকে বড় একটি মাদকের চালান নিয়ে কক্সবাজার আসছে বলে তথ্য আসে আমাদের কাছে। এই তথ্য পাওয়ার পর ভোর রাত ২টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ইসলামনগর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি মারসা পরিবহণের একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে ওই বাসের দুই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে দুটি ব্যাগে গাঁজা রয়েছে বলে স্বীকার করে। ওই ব্যাগ দুটি তল্লাশি করে পলিথিন ভর্তি ২৯টি পেকেট থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাবাদে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত বলে স্বীকার করেছেন। তাদের পিছনে একটি বড় সিন্ডিকেট রয়েছে বলেও জানান তারা। আমরা ওই সিন্ডিকেটে কারা রয়েছে তদন্ত করছি। আটককৃতদের চকরিয়া থানায় হস্তান্তরের পর সংশ্লিষ্ট আইনে এজাহার দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার বলেন, মঙ্গলবার ১১টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল ২৯ কেজি গাঁজাসহ মহিলাসহ দুই মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর পক্ষ থেকে এজাহার দায়ের করেছে। ওই এজাহারটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে


আরো বিভিন্ন বিভাগের খবর