শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

মুক্তিপণ দাবী ও গ্রহনকারী গ্রেপ্তারঃঅপহৃত ব্যক্তি উদ্ধার

নিউজ রুম / ২৫৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় মুক্তিপণ দাবী ও গ্রহণকারী গ্রেপ্তার ও অপহৃত মোঃ কুতুব উদ্দিন(৩১) কে উদ্ধার করেছেন থানা পুলিশ।
সোমবার মধ্যরাতে অভিযানে চালিয়ে আসামী গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ব্যক্তি মোঃ কুতুব উদ্দিন (৩১) উপজেলার খুটাখালী ইউপির ২নং ওওয়ার্ডের মধ্যম মেদাকচ্ছপিয়া এলাকার নুরুল আলম ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন-মাজহারুল ইসলাম জিসান (৩৫) চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত ওবায়দুল হকের ছেলে ও সৈয়দ মোঃ পারভেজ(৫০) পৌরসভার একই ওয়ার্ডের বিমান বন্দরপাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশের প্রেস ব্রিফিং এ বলা হয়েছে-অপহৃত কুতুব উদ্দিন তার নিজবাড়ী খুটাখালী থেকে হারবাং যাওয়ার উদ্দ্যেশে গাড়ীতে উঠে চকরিয়া পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন এনসিসি ব্যাংকের সামনে নামেন।পরে ম্যাজিক গাড়ীতে উঠার অপেক্ষায় থাকাকালে গ্রেপ্তারকৃত আসামী ও সহযোগি অপহরণকারীরা তাকে কথা বলা ভানধরে জোরপূর্বক পাশ্ববর্তী একটি ফাঁকা বিল্ডিং নিয়ে যান।পরে তার প্যাকেটে থাকা নগদ টাকা ও ব্যবহৃত মোবাইল চিনিয়ে নেন।।তারপর ভিকটিমের মাথায় কেরোসিন ঢেলে আর মারধর করার পর তার বিকাশের পিন কোড নিয়ে ৩৫ হাজার টাকা উত্তোলন শেষে তার স্ত্রীকে ফোন করে ৩লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন।এসব কথা শোনে স্ত্রী কুতুবের ভাইদেরকে বিষয়টি জানায়।পরে তারা থানায় জানান।পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপহৃতকে উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মতে -এই ঘটনায় উপজেলার ডুলাহাজারা ইউপির ৬নং ওয়ার্ডের মকছুদ আহমদের ছেলে মোঃনয়ন (৩৫),পশ্চিম বড়ভেওলা ইউপির দরবেশকাটার মোঃছোটন (৩৮) ও ঈদগাওর উপজেলার মনছুর আলম(বলি মনছুর) এর ছেলে মোঃ জিকু (৩৮) সহ আরো ২/৩জন জড়িত রয়েছেন।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন-অপহৃত ব্যক্তি উদ্ধার সহ মুক্তিপণ দাবী ও গ্রহণকারী দুইজনকে আটক করি।আটককৃতদের স্বীকারোক্তি মতে বাকীদের ধরতে মাঠে পুলিশ কাজ করছেন।উদ্ধারকৃত কুতুব বাদী হয়ে মামলা এজাহার দিয়েছেন।আটককৃত আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর