শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

চকরিয়ায় হানিফ গাড়ীর ধাক্কায় টমটমে থাকা কলেজ ছাত্র নিহত

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় হানিফ গাড়ীর ধাক্কায় টমটমে থাকা মোঃ মোবারক (২৭) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।এসময় ৪জন যাত্রী গুরুত্বর আহত হন।
রোববার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত-মোঃমোবারক (২৭) উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুনাছড়ি-গুচ্ছগ্রামের জালাল আহমদের ছেলে।সে
চকরিয়া সরকারি কলেজের ডিগ্রি ৩য় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনর্চাজ খোকন কান্তি রুদ্র জানান, কলেজ থেকে টমটম যোগে বাড়ি ফিরছেন ছাত্র মোবারক।এসময় যাত্রীবাহী একটি হানিফ বাস টমটমকে ওভারটেক করে যাওয়ার পথে টমটম গাড়িতে জোরে ধাক্কা লাগে।এসময় টমটমে থাকা ছাত্র মোবারক ঘটনাস্থলে মারা যান।এতে আরো ৩/৪জন যাত্রী আহত হয়েছেন।খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত আর আহতদেরকে জনতার সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
র্দূঘটনা কবলিত হানিফ বাস আটক করতে পারলেও,টমটমটি সরিয়ে নেওয়ায় আটক করা হয়নি।আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।এবিষয়ে অবশ্যই আইনানুগ ব্যবস্হা নেওয়া হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর