শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

বদরখালীতে বন্যার পানিতে নিখোঁজ জিহানের মৃতদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার উপকূলীয় অঞ্চলের ঝিরির বন্যার পানিতে নিখোঁজ শিশু মোঃ জিহান (৯) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) সকাল ১০টার দিকে গোয়াখালী পাড়ার এলাকার ঝিরিতে জমে থাকা বন্যার পানিতে ভাসমান শিশুর লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত-মোঃজিহান (৯) উপজেলার বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড ভেরুয়াখালী পাড়ার মোঃ এমরানের ছেলে।
শিশুটি নতুন বাজার তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার দিন জিহান সকাল ১০টার দিকে বাড়ির পাশে রাস্তায় বাহির হয়েছিল।হয়তো পাশ্ববর্তী গোয়াখালী পাড়ার ঝিরিতে আসা বন্যার পানিতে পড়ে যায়।এরপর থেকে স্বজনরা অনেক খোঁজাখুজি করেছেন।তারপরে দিন সকাল ১০টার দিকে বাড়ীর পাশের বন্ধ ঝিরিতে ভাসমান শিশুর লাশটি পাওয়া যায়।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন,বন্যার পানি থেকে উদ্ধারকৃত শিশু জিহানের মরদেহটি আইনী প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর