শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মুফতি জামাল নামে এক রোহিঙ্গা মৌলানাকে খুন

নিউজ রুম / ১১৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মুফতি জামাল নামে এক রোহিঙ্গা মৌলানাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মুফতি জামাল (৫৫)। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে। ক্যাম্পে তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন বলে জানা গেছে। ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতনামা ৫/৬ জন সন্ত্রাসী মুফতি জামালের উপর অতর্কিত হামলা করে এবং উপুর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে সে পূর্বে আরসা’র সক্রিয় সদস্য ছিল। কিন্তু বর্তমানে আরএসও’র সদস্য বলে জানা যায়।
তিনি আরও বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাতে মুফতি জামালকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।


আরো বিভিন্ন বিভাগের খবর