শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

শোক দিবসের আলোচনায় সাংবাদিক নেতারা-জাতির জনকের আদর্শের মৃত্যু নেই

নিউজ রুম / ১৪২ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :
ঘাতকেরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে সবশেষ হয়ে গেছে, কিন্তু ওরা জানেনা জাতির জনকের আদর্শের কোনো মৃত্যু নেই। যতদিন থাকবে বাংলা ও বাংলাদেশ ততোদিন জাতির পিতার অমলিন আদর্শ অটুট থাকবে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সাংবাদিক নেতারা এ কথা বলেন।
মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু তাহের চৌধুরী। সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, সিবিইউজে সদস্য বিপ্লব কান্তি দে সুরেশ প্রমুখ। এসময় বক্তারা, যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু সাজাপ্রাপ্ত সাঈদীর গায়েবানা জানাজা নিয়ে চকরিয়ায় সংঘর্ষ লিপ্ত হওয়া জামায়াত শিবির কর্মীদের আইনের আওতায় আনার দাবী জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর