শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

চকরিয়ায় উধাও গরু;উদ্ধার ফেলে যাওয়া অস্ত্র

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় গোয়াল ঘর থেকে চোরকৃত উধাও গরু;ধাওয়াতে উদ্ধার হলো ফেলে যাওয়া অস্ত্র।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নে চোর আর অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।

গরু চুরি আর অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন-বিএমচর ইউনিয়নের চেয়ারম্যান এস.এম.জাহাঙ্গীর আলম।
এবিষয়ে চেয়ারম্যান বলেন-গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বি এম চর ইউনিয়নের ১নং ওয়ার্ড ছড়াপাড়া ফকির মোহাম্মদ ও আবুল হাসেম এর বসতবাড়ির আঙ্গিনায় ভিতরের গোয়াল ঘর থেকে সজ্জিত অস্ত্র নিয়ে চোরেরা গরু চুরি করে গাড়ীতে উঠাই।এসময় গরুর মালিকেরা টের পেয়ে,তাদেরকে ধরার জন্য চিল্লাচিল্লি করলে,স্হানীয় লোকজন এগিয়ে আসেন।তখন চোরেরা ধরা পড়ার ভয়ে তাড়াহুড়ো করে গাড়ীতে উঠে চলে যায়।কিন্তু যাওয়ার সময় তারা একটি লম্বা বন্দুক ও কিরিচ ফেলে যায়।এসব দেখে ভূক্তভোগিরা তাৎক্ষণিক বিষয়টি আমাকে ফোনে জানালে,আমিও বিষয়টি থানার ওসিকে অবগত করি।তখন ওসি পুলিশ পাঠিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে নিয়ে যান।ভূক্তভোগিরা অসহায় গরিব লোক।তাই চুরির বিষয়ে ভূক্তভোগিরা মামলা করবেন বলে জানান।

এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) জাবেদ মাহমুদ বলেন-চেয়ারম্যানের মাধ্যমে গরু চুরির খবর পেয়ে,ঘটনাস্থলে পুলিশ পাঠালে তারা ১টি বন্দুক আর ১টি কিরিচ উদ্ধার করেন।ভূক্তভোগিরা লিখিত দিলে তদন্ত সাপেক্ষ আইনী ব্যবস্হা নিবেন বলে জানান একর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর