শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

নোয়াখালীতে বিশেষ কায়দায় মা-ছেলের পেটে করে আনা ১৯শ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩

নিউজ রুম / ১০৫ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

আবু নাছের মঞ্জু :
নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিশেষ কায়দায় মা-ছেলের পেটে করে আনা ১৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে জেলা শহরের হাসপাতাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক তিনজন হলেন 
কক্সবাজারের রামুর খুনিয়া পালুং পশ্চিম পাড়া গ্রামের রহিম উল্যার স্ত্রী সাবেকুন নাহার(৫১), তার ছেলে সৈয়দ হোসেন(২১) ও কুমিল্লার কোতয়ালী থানার আশোকতলা এলাকার মো: রকি(২১)।অভিযানে তাদের সাথে থাকা তিনটি মুঠোফোন সেট জব্দ করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীর মাইজদী হাসপাতাল সড়কে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে সাবেকুন নাহার ও তার ছেলে সৈয়দ হোসেনের পেট থেকে ৩৮টি পলি প্যাকে থাকা ১৯শত পিস ইয়াবা জব্দ করা হয়। কক্সবাজার থেকে এসব ইয়াবার চালান নিয়ে আসে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 


আরো বিভিন্ন বিভাগের খবর