শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ আরো এক জেলের মৃত্যু

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া ওসমান গনি (৬০) নামে আরো এক জেলের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওসমান গণি কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা।
এ নিয়ে ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।
এর আগে গত শনিবার সকালে আয়ুব আলী (৫৮) নামে এক জেলে ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
গত শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাট জেটিতে নোঙগর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এখন আরো ৮ জন চিকিৎসাধীন অবস্থায় আছে।
চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রার রাশেদ উল করিম জানিয়েছেন, কক্সবাজারে মাছ ধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণে আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হলে গত শনিবার একজন এবং আজ সোমবার একজনের মৃত হয়।
“ নিহত ওসমান গণির শরীরের ৭০ শতাংশের বেশী পুড়ে গেছে। ”
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপর ২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর