শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

কক্সবাজারে ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ আরো ৩ জেলের মৃত্যু, এ নিয়ে এ ঘটনায় ৫ জন মারা গেল

নিউজ রুম / ১৩১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সাকলাইন আলিফ :
কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়া আরো তিন জেলে মারা গেছে। আজ মংগলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এনিয়ে উক্ত ঘটনায় এ পর্যন্ত ৫ জন মারা গেল। এর আগে গত শনিবার সকালে আয়ুব আলী (৫৮) এবং গতকাল সোমবার সকালে ওসমান গনি মারা যায়। আজ মংগলবার যারা মারা গেছে তারা হলো রহিম উল্লাহ (৩৮), মোহাম্মদ শাহীন (৩৫) এবং আরমান (২২)। তারা কক্সবাজার শহরের সমিতি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেলের ৩৬ নম্বর বার্ণ ও প্লাষ্টিক সার্জারী ওয়ার্ডের সহকারী রেজিষ্ট্রার রাশেদ উল করিম জানিয়েছিলেন গত শুক্রবার সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারীঘাট জেটিতে নোঙগর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১২ জেলে দগ্ধ হয়। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে এ পর্যন্ত ৫ জেলের মৃত্যু হয়। এখন আরো ৫ জন চিকিৎসাধীন অবস্থায় আছে।
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত অপর ২ জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর