শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সাহারবিল ইউপির প্রতিষ্ঠাতা মাওলানা আবুল হাশেমের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়াঃ
চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আবুল হাশেমের ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার সময় ইউপি কার্যালয়ে দোয়া সম্পন্ন হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী।

অতিথি হিসেবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া আনওয়ারুল উলুম কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান।
এছাড়াও দোয়া মাহফিলে এলাকার সুপরিচিত ওলামায়ে কেরাম ও পরিষদের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ-সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে সাহারবিল ইউনিয়নের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আবুল হাশেমসহ প্রয়াত জনপ্রতিনিধিদের আত্মার-মাগফিরাত ও জীবিত জনপ্রতিনিধিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ঢেমুশিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবদুল মোমেন হেলালী।


আরো বিভিন্ন বিভাগের খবর