শিরোনাম :
রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা

চকরিয়া পূরবী বাসের ধাক্কায় পথচারী এক বৃদ্ধা নারী নিহত

নিউজ রুম / ১৪০ বার পড়ছে
আপলোড : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ
চকরিয়ায় মহাসড়ক পারাপার করার সময় যাত্রীবাহী পূরবী বাসের ধাক্কায় মাবিয়া খাতুন (৬৬) নামে বৃদ্ধা পথচারী নারী নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত-মাবিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ১নাম্বার ওয়ার্ডের খিলছাদক গ্রামের মৃত রহমত আলীর স্ত্রী।
স্হানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান-ঘটনার দিন বিকেলে বৃদ্ধা নারী মাবিয়া দৌঁড়ে মহাসড়ক পারাপার করার সময় বেপরোয়া গতিতে আসা কক্সবাজারগামী পূরবী(বাস নং-ঢাকা মেট্রো ব-১১-১২৩২) বাসের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,কর্তব্যরত চিকিৎসক আহত শারিরীক অবস্থা গুরুতর দেখে চমক হাসপাতালে রেফার করেন।পরে নিহতের স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মাবিয়া মারা যান।
চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন,দৌঁড়ে রাস্তা পারাপার করার সময় বাসের ধাক্কায় এক বৃদ্ধা নারী আহত হয়।পরে হাসপাতালে চিকিৎসার সময় সে মারা যান।লাশ হস্তান্তরের প্রক্রিয়ার পথে।র্দুঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে।এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর