শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

রোহিঙ্গা শিশুর হাতে আরেক রোহিঙ্গা শিশু খুন

নিউজ রুম / ২৮১ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

চকরিয়ার সীমান্তবর্তী পার্বত্য লামা উপজেলায় রোহিঙ্গা শিশুর হেলাল উদ্দিন (১৩) এর দায়ের কোপে সাদিয়া মনি(৬) নামের আরেক রোহিঙ্গা কন্যা শিশু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্লা ঝিরির মুসলিম পাড়ায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম সাদিয়া মনি (৬)। সে বাঁশখাইল্লা ঝিরির মুসলিম পাড়ার বাসিন্দা মো. ইদ্রিসের মেয়ে।
ঘাতক শিশু মো. হেলাল উদ্দিন(১৩) একই পাড়ার নবী হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য আপ্রুছিং মার্মা জানান, তিন বছর আগে দুই রোহিঙ্গা পরিবার বাঁশখাইল্লা ঝিরির মুসলিম পাড়ায় বসবাস শুরু করেন। বৃহস্পতিবার সকালে দুই শিশু খেলা ছলে তর্কাতর্কিতে হেলাল মনি অর্তকিত অবস্থায় দায়ের কোপ দিলে,ঘটনাস্থলে মনির মৃত্যু হয়।পরে শিশু হেলালকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন,এক রোহিঙ্গা শিশু দা’র কোপে আরেক শিশু নিহত হয়। ঘাতক শিশু হেলালকে আটক করা হয়েছে।নিহতের মরদেহ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর