শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ার খয়রাতী পাড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

নিউজ রুম / ১৩৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার:
“আমার গ্রাম, আমার দায়িত্ব- শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ‘আমিই পারি বাল্যবিবাহ প্রতিরোধ করতে’ প্রচারাভিযানের অংশ হিসেবে এবং উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজাপালং ইউনিয়নের খয়রাতী পাড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর (রোববার) বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উখিয়া এরিয়া অফিসের সহযোগিতায় ও সোসাইটি ফর হেলথ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট (শেড) এর বাস্তবায়নে রাজাপালং ইউনিয়ন পরিষদ, ভিডিসি, শিশু ও যুব ফোরামের আয়োজনে খয়রাতী পাড়া খেলার মাঠে বাল্যবিবাহ মুক্ত গ্রাম ঘোষণা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য উখিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাহমুদ হোসাইন।

রাজা পালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ হামজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ, উখিয়া থানার উপ-পরিদর্শক এসআই মোবারক, খয়রাতী পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি শাহ আলম, রাজাপালং ইউনিয়ন পেশাজীবি সমবায় সমিতির সভাপতি মো. সোহেল, দৌছড়ি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. সেলিম ও শেড এর মনিটরিং অফিসার সাইদুল হক প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও বাল্যবিবাহ বন্ধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা শেড উখিয়া এরিয়া প্রোগ্রামের ম্যানেজার আবুল কালাম।

এর আগে উক্ত গ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, লিফলেট বিতরণ, পথ নাটক, উঠান বৈঠক ও বাল্য বিবাহের ঝুঁকিতে থাকা কিশোর- কিশোরীদের নিয়ে বিভিন্ন ভাবে কাজ করেছেন। তাদের কার্যক্রমের ফলে বিগত এক বছর ধরে গ্রামটিতে কোন বাল্যবিবাহ সংগঠিত হয়নি।

বাল্যবিবাহ প্রতিরোধে বক্তারা বলেন, বাল্যবিবাহ জাতির জন্য একটি অভিশাপ, বাল্যবিবাহের ফলে শিশু ও মায়েদের অপুষ্টি দেখা দেয়। শিশুদের সুন্দর একটি ভবিষ্যত নষ্ট হয়ে যায়। আজকে খয়রাতী পাড়া গ্রামকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হচ্ছে। শুধু এ গ্রাম নয়, আগামী দিনে উপজেলার সবগুলো গ্রামকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই উখিয়া হোক বাল্যবিবাহ মুক্ত একটি উপজেলা।

আসুন আমরা সরকারি, বেসরকারি সংস্থার সহযোগিতায় জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম অব্যহত রাখি যাতে গ্রামগুলোতে আর বাল্যবিবাহ না হয়। এই বিশেষ কার্যক্রমের জন্য ওয়ার্ল্ড ভিশনকে সাধুবাদ জানিয়ে উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর