শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ফুটপাত উচ্ছেদে ফাঁকা চকরিয়ার পৌর-শহর

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ

কক্সবাজারের চকরিয়া পৌর-শহরের মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ও অভ্যন্তরীণ সড়কগুলোর দুইপাশের ফুটপাত দখল করে গড়ে উঠা ৫ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদে ফাঁকা পৌরশহর।

সোমবার ( ৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যৌথভাবে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পৌর-প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান ও পৌর-মেয়র মোঃ আলমগীর চৌধুরী সহ পৌর-সচিব মাসউদ মোর্শেদ।

সরেজমিন দেখা,দীর্ঘদিন যাবত পৌরশহরের মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ও অভ্যন্তরীণ সড়কগুলোর দুইপাশ ফুটপাত দখল করেই ফ্রুটস,ঘড়ি,পান-সিগারেট,মুচি,কাপড়,জুতা সহ নানান ধরণের প্রায় ৫ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল।ফলে সড়কজুড়ে সিএনজি,অটোরিকশা ও টমটম চলাচলে প্রতিঘন্টা-ঘন্টায় তীব্র যানজট লেগেই থাকে।যেকারণে পথচারীদের চরম র্দূভোগ পোহাতে হতো।এমন যানজটে পকেট মার,ছিনতায়ের মত ঘটনা ঘটতো।এসব অপ্রতিরোধ্য সমস্যা সমাধানের নিমিত্তে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।এই অভিযানকে সাধুবাদ জানালেন উপস্থিত পথচারী ও সচেতন মহল। একই দিন বিকেল ৫টার দিকে দেখা যায় ওয়াপদা সড়ক ও মার্কেটের সামনে কিছু আইন-অমান্যকারী ব্যবসায়ীরা ফের বসেছিল।পরে পৌর কর্তৃপক্ষের লোকজন এসে উচ্ছেদ করেছেন।

চকরিয়া পৌরসভার মেয়র মোঃআলমগীর চৌধুরী বলেন,পৌরশহরের অলিগলিতে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫শতাধিক ব্যবসায়ীদের উচ্ছেদ করেছি।ফুটপাতের কারণে সাধারণ মানুষের পথ চলা দুর্বিষহ ছিল।তাই নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান।সুতরাং যারা আইন ভঙ্গ করে ফের ফুটপাত দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান করে।আমরা তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিব।সেক্ষেত্রে পৌর-প্রশাসন সর্বদা সজাগ থাকবে।পাশাপাশি এ বিষয়ে কমিউনিটি পুলিশ মাঠে কাজ করবে।
এসময় পৌর-কাউন্সিলর,কর্মকর্তা-কর্মচারী,থানা পুলিশ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর