শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার

ভিডিও কনফারেন্সের মাধ্যমে” চকরিয়ায় শেখ রাসেল দিবস ও আইসিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্হাপন করেন প্রধানমন্ত্রী

নিউজ রুম / ১৪৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমগ্র দেশে একযুগে উদযাপিত শেখ রাসেল দিবস এবং সেই সাথে সমগ্র দেশে ডিজিটাল সংযোগ স্হাপন (ইডিসি) প্রকল্পের আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় চকরিয়া উপজেলা হলরুমে আয়োজিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়, পরে র‌্যালী ও আলোচনা সভা, পুরষ্কার বিতরণ সহ ফলক উদ্বোধনের মাধ্যমে আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শেখ রাসেল দিবস ও আইসিটি ভবনের ভিত্তি প্রস্তর স্হাপন চকরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ,বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান ফজলুল হক সাঈদী,ভাইস চেয়ারম্যান মকসূদুল হক ছুট্রো,চকরিয়া সার্কেল(এএসপি) রকীব উজ খান,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু মুসা,চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান সভাপতিত্বে,সহকারী কমিশনার (ভূমি) রাহাত উজ জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী,বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষার্ধে পুরস্কার বিতরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর